ট্রাফিক জ্যাম সমস্যার সমাধানে শহরে নেয়া হচ্ছে বিভিন্ন ধরনের বিশাল বাজেটের মেট্রোরেল, ফ্লাইওভার, ওভার ব্রিজ, আন্ডারপাস, পরিবহন সংস্কার সহ আরও অনেক পদক্ষেপ। কঠোর হচ্ছে ট্রাফিক এবং বারবার পরিবর্তন করা হচ্ছে ট্রাফিক আইন। কিন্তু কোনোভাবেই ট্রাফিক জ্যাম রোধ করা যাচ্ছে না। এটি যেন একটি দানবের মতো চেপে আছে। ট্রাফিক জ্যাম থেকে স্থায়ী মুক্তির যেন কোনো পথ নেই।

আমরা “ব্যবস্থাপনা” প্রকল্পে, অপরিকল্পিত নগরায়ন, রাস্তার প্রশস্ততা বা সংকীর্ণতা, ট্রাফিক অব্যবস্থাপনা ও আইন না মানার মতো প্রচলিত বিষয়গুলোকে পাশ কাটিয়ে, বর্তমানে বিদ্যমান রাস্তার সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানকেই মূল লক্ষ্য হিসেবে নিয়েছি।

আগামীর বাংলাদেশ নির্মাণে ট্রাফিক জ্যাম কমিয়ে বা সহনীয় পর্যায়ে আনা একটি বড় চ্যালেঞ্জ।

২০০৮ গবেষণা শুরু
২০০+ জ্যামের কারণ নির্ণীত
১৬ বছর আমাদের গবেষণা

আমাদের এই দীর্ঘ ১৬ বছরের গবেষণা, জ্যাম লাগার কারণগুলো নির্ণয় করে একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে ভবিষ্যৎ জ্যাম বিহীন বাংলাদেশ নির্মাণে একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।

আমরা আশাকরি দেশবাসীর কল্যাণে সরকার আমাদের এই দীর্ঘ গবেষণামূলক সমাধান নিয়ে কাজ করার সুযোগ প্রদান করবেন। সরকারি সমর্থন এবং অনুপ্রেরণা পেলে আমরা এমন আরো গবেষণা পরিচালনা করব, ইনশাল্লাহ।