"ব্যবস্থাপনা" প্রকল্পের কর্মপরিকল্পনা

বাস্তবায়নযোগ্য, সুপরিকল্পিত সমাধান

আমাদের দর্শন ও কর্মপন্থা

আমাদের কর্মপরিকল্পনা শুধুমাত্র কাগজে লেখা পরিকল্পনা নয় - এটি একটি বাস্তবায়নযোগ্য, সুপরিকল্পিত সমাধান। আমাদের গবেষণায় আমরা স্পষ্টভাবে দেখতে পাই, শহরের ট্রাফিক সমস্যার মূল কারণ অতিরিক্ত গাড়ি নয়। এমন কোনো নির্ভরযোগ্য তথ্য আমরা পাইনি যেখানে অতিরিক্ত গাড়ির কারণে ট্রাফিক জ্যামের প্রমাণ মেলে।

আমাদের লক্ষ্য - কীভাবে সমস্যার সৃষ্টি হয়েছে সেটা খুঁজে বের না করে, সরাসরি সমস্যার বাস্তবসম্মত সমাধানের পথে অগ্রসর হওয়া। কারণ, জাতিকে এই মহা সংকট থেকে উদ্ধার করাই আমাদের মূল উদ্দেশ্য।

দেশে ট্রাফিক নিয়ন্ত্রণে অনেক সংস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রচলিত আইন বিদ্যমান। আমরা এসব ব্যবস্থার বাইরে গিয়ে কিছু করতে চাই না। বরং, তাদের সঙ্গে সমন্বয় করেই আমাদের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে চাই, তবে একটু ভিন্ন আঙ্গিকে।

মূল কর্মপরিকল্পনা: চারটি প্রধান ব্যবস্থাপনা

আমাদের "ব্যবস্থাপনা" প্রকল্পের কর্মপরিকল্পনা এমন এক ধারণার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা অনেকের কল্পনারও বাইরে। আমরা মূলত চারটি ব্যবস্থাপনা তৈরি করব, যেগুলো নিম্নরূপ:

  • ১. প্রাইভেট বাস ডিপো ও পার্কিং ব্যবস্থাপনা – যা শহর ও শহরের বাইরে বাস্তবায়িত হবে।
  • ২. হকার ব্যবস্থাপনা - শহরের ভেতর ও বাইরে একটি নিয়মিত ও মানবিক ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
  • ৩. পণ্য পরিবহন ও কুরিয়ার সার্ভিস ব্যবস্থাপনা - শহরের ভেতরে এর জন্য একটি সুসংগঠিত কাঠামো গড়ে তোলা হবে।
  • ৪. সময়োপযোগী রিকশা ব্যবস্থাপনা - যা পরিকল্পিত ও দক্ষভাবে পরিচালনা ও বাস্তবায়ন করা হবে।

আমাদের ভিশন ও এর প্রভাব

"ব্যবস্থাপনা" প্রকল্প দেশের ৭০% ট্রাফিক সমস্যা সমাধানের ভিশন নিয়ে ডিজাইন করা হয়েছে। এর পাশাপাশি ৫০% বায়ুদূষণ, ৫০% শব্দদূষণ এবং ৩০% বেকার সমস্যার সমাধানের পরিপূর্ণ পরিকল্পনা রয়েছে। দেশের বেকার তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে কীভাবে বছরে ১০ হাজার কোটি টাকা সরকারি রাজস্ব আয় করা সম্ভব, তার একটি পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট এই প্রকল্পে রয়েছে।

ব্যবস্থাপনা প্রকল্পটি অন্য যে কোনো প্রকল্প থেকে আলাদা, কারণ- এটি বাস্তবায়নে সরকারি আর্থিক সহায়তার প্রয়োজন হবে না, বরং এটি সরকারের রাজস্ব আয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখার সক্ষমতা রাখে।

আমাদের চালিকাশক্তি: তরুণ নির্ভর ব্যবস্থাপনা

আমাদের কর্মপরিকল্পনায় রয়েছে একটি পরিবর্তনশীল, তরুণ-নির্ভর, কর্মভিত্তিক এবং জবাবদিহিতা-নির্ভর ব্যবস্থাপনা। এ ব্যবস্থাপনা বিশেষভাবে গঠিত হবে কর্মমুখী ও উদ্যমী তরুণ-তরুণীদের কেন্দ্র করে, যারা উদ্ভাবনী চিন্তাশক্তি ও সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে আগ্রহী। এই তরুণদের দিয়েই আমরা একটি গতিশীল শক্তি গড়ে তুলতে চাই, যারা শুধু স্বপ্ন দেখবে না, বরং বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করবে।

আমাদের প্রথম এবং তাৎপর্যপূর্ণ মিশন হচ্ছে দেশের যানজট সমস্যা নিরসনে একটি গ্রহণযোগ্য, বাস্তবভিত্তিক এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করা। এজন্য আমরা একটি বিশেষ ব্যবস্থাপনা ও কৌশলগত নির্দেশনা তৈরি করব যা পূর্বে বাংলাদেশের কোনো সরকারি বা বেসরকারি কর্তৃপক্ষ গ্রহণ করেনি।

বাস্তবায়নের জন্য আবেদনপত্র

আমাদের ব্যবস্থাপনা দক্ষতা প্রমাণের একটি প্রাথমিক ধাপ হিসেবে, আমরা ঢাকা শহরের যানজট ৭০% হ্রাসের একটি চ্যালেঞ্জ গ্রহণ করতে চাই। যদি আমরা এই চ্যালেঞ্জটি সফলভাবে সম্পন্ন করতে পারি, তাহলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাবো। আশা করি, আপনাদের সদয় বিবেচনায় আমাদের প্রস্তাবটি গ্রহণযোগ্যতা পাবে।